ঢাকাThursday , 4 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় কোপা আমেরিকা শিরোপা জেতা হল না চিলির। পোর্তো আলেগ্রেতে আজ অনুষ্ঠিত সেমিফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়নরা পেরুর কাছে হেরেছে ৩-০ গোলে।
ম্যাচের ২০ মিনিটে এদিসন ফ্লোরেস এর গোলে এগিয়ে যায় পেরু। ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াসের ভুলের সুযোগ নিয়ে ৩৮ মিনিটে ইয়োশিমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিকার্দো রুয়েদার শিষ্যরা।
দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে অ্যালেক্সিস সানচেসরা। কিন্তু পেরুয়ান গোলরক্ষক গাইয়েসের দৃঢ়তায় সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
যোগ করা সময়ে (৯১ মিনিটে) গোল করে চিলির কফিনে শেষ পেরেকটি ঠুকেন পেরুর অধিনায়ক পাওলো গেররেরো। অন্তত এক গোল শোধ দিয়ে সম্মানজনকভাবে ম্যাচ শেষ করার সুযোগ এসেছিল চিলির সামনে। কিন্তু ৯৫ মিনিটে পেনাল্টি থেকে এদুয়ার্দো বার্গাস গোল করতে ব্যর্থ হলে ০-৩ গোলে হেরেই কোপা আমেরিকা থেকে বিদায় নেয় চিলি।
আগামী ৭ জুলাই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। ১৯৭৫ সালের পর এটিই হবে পেরুর প্রথম ফাইনাল। অপরদিকে তার আগে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নামবে চিলি।