ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাউন্ডারি’ হাঁকালেন মৌ খান

Link Copied!

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রে প্রতিবছরই নতুন মুখের আবির্ভাব ঘটে। চলতি বছর এ তালিকায় যুক্ত হয়েছেন মৌ খান। এরই মধ্যে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। গত ৫ এপ্রিল তার অভিনীত ‘প্রতিশোধের আগুন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর দুই মাস না পেরুতেই চার নম্বর সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। এ যেন বাউন্ডারি হাঁকালেন মৌ খান!
‘তুই আমার জান’ শিরোনামে নতুন এ চলচ্চিত্রে মৌ খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নাহিদ ইরফান। এটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব।
মৌ খান বলেন, ‘‘তুই আমার জান’ সিনেমাটি রোমান্টিক ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে ধনীর আদুরে মেয়ের ভূমিকায় অভিনয় করব। সিনেমার নায়ক আমার প্রেমে পড়ে। তারপরই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। এভাবেই এগিয়েছে গল্প। আশা করছি, দর্শকের ভালো লাগবে। আগামী ৬ জুলাই সিলেটের মনোরম পরিবেশে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে।’’
এছাড়াও ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ শিরোনামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন মৌ খান। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন সুমিত।
অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন মৌ খান। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ সিনেমাটিতেও জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা।