ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরলেন শখ

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবীর শখ। প্রায় দেড় বছরের বিরতি ভেঙে আজ বুধবার ঈদুল আজহার একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।
‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকে শখের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করছেন শেখ সেলিম। এই নির্মাতা বলেন, ‘আজ উত্তরায় নাটকটির শুটিং শুরু করেছি। শখ এতে অভিনয় করছেন। এ নাটকের মাধ্যমে আবার কাজে ফিরলেন শখ।’
‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম নাসির। এটি যৌথভাবে প্রযোজনা করছেন সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব। নাটকটি ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
অন্যদিকে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কথা বলতে শখের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০১৭ সালের মাঝামাঝি সময় বিচ্ছেদ ঘটে এই দম্পতির। তারপর থেকে শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন শখ।