ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেফারি এই ম্যাচ পরিচালনার যোগ্য ছিল না

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে আরো একবার কোপা আমেরিকা থেকে শুণ্য হাতে ফিরেছে আর্জেন্টিনা। আর এই পরাজয়ের জন্য রেফারিদের উপর দায় চাপিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি বলেন- “ওরা আমাদের চেয়ে ভাল খেলেনি। ওরা তাড়াতাড়ি গোল পেয়েছে আর দ্বিতীয় গোলটার আগে আগুয়েরোর একটা পেনাল্টি দেয়া হয়নি (সেখান থেকে ব্রাজিল কাউন্টার অ্যাটাকে গোল করেছে)”।
“রেফারিরা খুবই জঘণ্য ছিল। তারা ভিএআরে যাচাই পর্যন্ত করেনি। এটা পুরো ম্যাচেই হয়েছে। শরীরে লাগলেই তারা ব্রাজিলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। এগুলো ম্যাচে আমাদের মনোযোগ নষ্ট করেছে”।
দক্ষিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছেন মেসি। “এটা কোন অজুহাত নয় কিন্তু আমাদের এটা পর্যালোচনা করা উচিত, বিশ্লেষন করা উচিত। আশা করছি কনমেবল এ ব্যাপারে কিছু করবে”।
পুরো ম্যাচে আর্জেন্টিনার ছয় জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। মেসি মনে করেন মিডফিল্ডাররা হলুদ কার্ড দেখায় তারা আশানুরূপ খেলতে পারেননি।
‘আমরা খুব ভালো খেলেছি। সুযোগও তৈরী করেছি, ওরা আমাদের চেয়ে সেরা ছিল না”।
“আমার রেফারিং পছন্দ হয়নি। আমি সাধারনত এ ধরনের মন্তব্য করি না কিন্তু আমার মনে হয় সে এই ম্যাচ পরিচালনার যোগ্য ছিল না”।
এছাড়া আর্জেন্টিনার ভবিষ্যত নিয়ে আশার বানী শুনিয়েছেন লিওনেল মেসি। বলেছেন এই দলে অনেক সম্ভাবনা আছে। সময় পেলে আর্জেন্টাইন ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবে এই তরুণ দল এমনটাই বিশ্বাস তার।