ঢাকাTuesday , 2 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরো টি-টোয়েন্টিতে খেলবেন স্টেইন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দেশের হয়ে বিশ্বকাপে খেলতে পারেননি ডেল স্টেইন। বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার দল দক্ষিণ আফ্রিকারও। তবে বিশ্বকাপে খেলতে না পারলেও ইউরো টি-টোয়েন্টিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ তারকা পেসার।
ইউরো টি-টোয়েন্টি মূলত নতুন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টটির প্রথম আসর শুরু হবে চলতি বছরের ৩০ আগস্ট। চলবে ২২ সেপ্টেম্বর পযর্ন্ত।
ইউরোপের ক্রিকেট খেলুড়ে তিন দেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস মিলে প্রাক্তন এবং বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে এই ইউরো টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে তিন দেশের দু’টি করে দল থাকবে ছয়টি। তিনটি দেশই যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজক হবে।
ইউরো টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আইকন খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় ৬ জন ক্রিকেটারের। সেই তালিকায় আছেন শহীদ আফ্রিদি, ক্রিস লিন, শেন ওয়াটসন, বাবর আজম, ব্রেন্ডন ম্যাককালাম এবং লুকি রনকির মতো নাম।
আইকন খেলোয়াড়দের সঙ্গে টুর্নামেন্টটিতে আরো বড় তারকাদের দেখা মেলতে পারে। সেই তালিকায় আছেন উইয়ন মরগান, জেপি ডুমিনি, ইমরান তাহির ও রশিদ খানরাও।
প্রোটিয়াদের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি স্টেইন। আইপিএল ২০১৯ এ নাথান কোল্টার নাইলের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে গিয়েছিলেন। তবে চোটের কারণে আর খেলা হয়নি সেখানে। এরপর বিশ্বকাপ রাঙাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু সেখানেও চোটের হানায় মাঠেই নামা হয়নি তার।