ঢাকাTuesday , 2 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো’ কাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এ এক শতবর্ষ পুরনো দ্বৈরথ। ফুটবলের ‘সুপার ক্লাসিকো’। দুই কুলীন ফুটবলপাগল জাতির লড়াই। পেলে-ম্যারাডোনার দেশের লড়াই। যেভাবেই বিশেষায়িত করা হোক না কেন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চেয়ে বড় বিজ্ঞাপন, বড় উপলক্ষ আর হতে পারে না। আর তা যদি হয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সেমিফাইনালে তাহলে তো কথাই নেই।
ফুটবল ভক্তদের সামনে আরো একবার সুযোগ ফুটবলের এই ঐতিহ্যবাহী লড়াইয়ের স্বাদ আস্বাদনের। কোপা আমেরিকার সেমিফাইনালে কাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়।
এখন পর্যন্ত চারবার কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। শিরোপা জিতেছে প্রতিবারই। সেই ধারাবাহিকতা বজায়ে সঠিক পথেই আছে তিতের শিষ্যরা। তবে সেমিফাইনালের পথটা সেলেসাওদের জন্য সহজ ছিল না। ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিন ভালোই ভুগেছে আটবারের চ্যাম্পিয়নরা। এছাড়া প্যারাগুয়ের বিপক্ষেও চোখ রাঙ্গানি দিচ্ছিল আরো একবার শুণ্য হাতে ফেরার ভয়।
দলের মূল তারকা নেইমারকে ছাড়া ভালোই ভুগছে ব্রাজিলিয়ান আক্রমনভাগ। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ ভাগ বল দখল আর ২৬ শট নিয়েও গোলবিহীন থাকা তারই প্রমাণ। তবে বরাবরের মতই ইস্পাতকঠিন ব্রাজিলের রক্ষনভাগ। এবারের কোপায় কোন গোল না হজমের পাশাপাশি সর্বশেষ ১৪ ম্যাচে ব্রাজিলের জালে বল ঢুকেছে মাত্র দুইবার।
১৯৯৩ সালের পর আর কখনো কোপা আমেরিকা না জিতলেও গত ১৫ বছরে আর্জেন্টিনার রেকর্ড খারাপ বলা যাবে না মোটেও। সর্বশেষ পাঁচ আসরে আলবিসেলেস্তেরা ফাইনাল খেলেছে চারবার। দেশের হয়ে প্রথম শিরোপার অপেক্ষায় থাকা মেসি আরো একবার ফাইনালের পথে। তবে সেমিফাইনালে উঠলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। বাদ পড়ার শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকেই। বড় মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই বাজে খেলার বৃত্ত থেকে বের হয়ে আসবে ১৪ বারের চ্যাম্পিয়নরা এমনটাই প্রত্যাশা সমর্থকদের।