ঢাকাThursday , 27 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্তিক-জানভিকে নিয়ে ‘দোস্তানা টু’

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত জনপ্রিয় সিনেমা দোস্তানা। অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করবেন প্রযোজক করন জোহর। অবশেষে এটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই নির্মাতা।
দোস্তানা-টু সিনেমায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান ও জানভি কাপুর। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক করন জোহর বলেন, আমি জানভি ও কার্তিককে নিয়ে দোস্তানা ফ্র্যাঞ্চাইজি সামনে এগিয়ে নিতে চাই এবং কিছু দেশি বয়-গার্ল ম্যাডনেস তৈরির জন্য তর সইছে না। এটি কার্তিক আরিয়ানের সঙ্গে ধর্মা প্রোডাকশনের প্রথম সিনেমা, আমরা তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। কার্তিক-জানভি ছাড়াও এতে আরো এক অভিনেতা থাকবেন। করন জোহর বলেন, প্রধান চরিত্রে আরো একজন নতুন অভিনেতাকে দেখা যাবে, যিনি আমাদের প্রোডাকশন হাউসের অসাধারণ প্রতিভাধর অভিনয়শিল্পীদের সঙ্গে যুক্ত হবেন।
এছাড়া দোস্তানা-টু সিনেমার পরিচালকের আসনেও থাকবেন নতুন মুখ। এ সিনেমার মাধ্যমে কলিন ডিকুনহার পরিচালক হিসেবে অভিষেক হবে।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত দোস্তানা সিনেমাটি দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলে। এ সিনেমার ‘দেশি গার্ল’ গানটিও বেশ জনপ্রিয়তা পায়। এছাড়া বক্স অফিসেও হিট ছিল সিনেমাটি। করন জোহর প্রযোজিত দোস্তানা সিনেমাটি পরিচালনা করেন তরুণ মনসুখানি।