ঢাকাThursday , 27 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবার আলিয়া ভাট

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী, গায়িকার পর নামের সঙ্গে নতুন পরিচয় যুক্ত করলেন আলিয়া ভাট। তিনি এখন ইউটিউবার।
বুধবার মাইক্রব্লগিং সাইট টুইটারে আলিয়া একটি ভিডিও পোস্ট করেন। এর ক্যাপশনে লেখেন, ‘ইউটিউবে নতুন ও মজার কিছু।’ ভিডিওটিতে এ অভিনেত্রী বলেন, আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমার ইউটিউব চ্যানেল চালু করেছি। ইনস্টাগ্রামে ও টুইটারের পর ইউটিউব জগতটি দেখতে চাইছি।
টু স্টেটস অভিনেত্রী আরো বলেন, চ্যানেলটিতে আপনারা আমার ছেলেমানুষী, ক্যামেরার পেছনের দৃশ্য দেখতে পাবেন। বলতে গেলে— আমার জীবনের সব ভালো, মন্দ এবং মজার ঘটনা। ব্যক্তি হিসেবে আমি খোলাখুলি কথা বলতেই পছন্দ করি, যদিও অভিনেত্রী হওয়ার পর কিছুটা প্রাইভেট হয়েছি। এই আইডিয়াটি যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং দেখুন এটি কেমন চলে।
আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কলঙ্ক। বর্তমানে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া সড়ক-টু সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।