ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ দিনেই ১০০ কোটি

Link Copied!

বিনোদন ডেস্ক : গত ২১ জুন মুক্তি পেয়েছে শহিদ কাপুর-কিয়ারা আদভানি জুটির বহুল আলোচিত সিনেমা কবির সিং। মাত্র পাঁচ দিনেই বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এটি।
ভারতের ৩ হাজার ১২৩ পর্দায় মুক্তি পেয়েছে কবির সিং। মুক্তির পর থেকেই সিনেমাটির প্রশংসা করছেন দর্শক-সমালোচকরা। প্রথম দিনে ২০.২১ কোটি রুপি আয় করে। দ্বিতীয় দিনে যোগ করে আরো ২২.৭১ কোটি রুপি। এরপর সিনেমাটি রোববার ও সোমবার আয় করে যথাক্রমে ২৭.৯১ ও ১৭.৫৪ কোটি রুপি। গতকাল মঙ্গলবার ১৬.৫৩ কোটি রুপি আয় দিয়ে এক শ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করে কবির সিং।
ইতোমধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে কবির সিং। এছাড়া শহিদ কাপুরের একক সিনেমা হিসেবে এক শ কোটি রুপি আয়ের ক্লাবে নাম লেখানো প্রথম সিনেমা এটি। শুধু তাই নয়, চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সালমান খানের ভারত সিনেমার পর সবচেয়ে দ্রুত এক শ কোটি রুপির ক্লাবে নাম লেখানো সিনেমা কবির সিং। প্রথম সপ্তাহে এর আয় ১৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বলিউড বিশ্লেষকরা।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বিজয় দেভারাকোন্দা ও শালিনি পান্ডে অভিনীত তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক কবির সিং। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। তেলেগু সিনেমাটিও পরিচালনা করেন তিনি। টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরেশ ওবেরয়, সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ।