ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হারের পর ব্যাটসম্যানদের দুষলেন মরগান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাত্র দিন চারেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২১২ রানে অলআউট হওয়ার পর কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেছে মাত্র ২২১ রানে। রান তাড়া করতে গিয়ে পরপর দুই ম্যাচে ব্যর্থতায় সেমি ফাইনালে উঠা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। জিততে হবে পরের দুই ম্যাচেই যেখানে তাদের প্রতিপক্ষ দুই শক্তিশালী দল ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই দলের ব্যর্থতার বিষয়ে প্রশ্ন করা হলে দলীয় অধিনায়ক দায় চাপিয়েছেন দলের ব্যাটসম্যানদের উপর।
‘আমরা আমাদের ব্যাটিং এর গুরুত্বপূর্ন জায়গাগুলো যেমন ব্যাটিং দৃঢ়তা, জুটি গড়া,নিজেদের মত করে ইনিংস এগিয়ে নেয়া এসবে ভালো করতে পারিনি।’
“ভালো শুরুর কারণে টুর্নামেন্টের প্রথম দিকে আমাদের আত্মবিশ্বাস যতটা ছিল এখন অবশ্যই ততটা নেই। এখন সময় এটা আবারো ফিরিয়ে আনার আর আমাদের শক্তির জায়গাগুলোয় জোর দেয়ার।“
“আত্মবিশ্বাসে কিছুটা হলেও আঘাত এসেছে তবে আমি মনে করিনা ড্রেসিং রুমে কারো উপর এটা খুব বেশি প্রভাব ফেলবে। ম্যাচ হারা আমাদেরকে আমাদের সেরা ফর্মে ফিরে যেতে সাহায্য করে।“
“সবকিছু এখনো আমাদের হাতেই রয়েছে। আমাদের শুধু পরবর্তী এক বা দুই ম্যাচ জেতার মত পারফর্ম করতে হবে। আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই।“