ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ হয়ে উঠছেন লারা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বুকে ব্যাথা নিয়ে হাসপাতলে ভর্তি হওয়ার একদিন পরই ভক্তদের সুখবর দিয়েছেন ব্রায়ান লারা। এক অডিও বার্তায় শঙ্কা মুক্ত থাকার কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ এ জীবন্ত কিংবদন্তি।
ব্রায়ান লারার অসুস্থ হওয়ার খবরে ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ক্রিকেটের বরপুত্রের এমন শারীরিক অবস্থায় প্রাক্তন কিংবদন্তিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক মিনিট ৩০ সেকেন্ডের অডিওতে সুস্থ হওয়ার কথা জানিয়েছেন লারা।
চলমান বিশ্বকাপে টিভি বিশ্লেষণ করতে এখন ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন লারা। জিম সেশন করতে গিয়ে বুকে হাল্কা ব্যথা উঠেছিল তার। হাসপাতালে নেওয়ার খবরটা দ্রুত ছড়িয়ে পড়লে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে লারা ভক্তসহ অনেকেই। লারার চিকিৎসকরা অবশ্য জানিয়ে দিয়েছেন তেমন গুরুতর কিছু হয়নি।
টেস্টে ব্যক্তিগত সর্বাধিক ৪০০ রানের রেকর্ডধারী লারা জানিয়েছেন সকালে জিম করতে গিয়ে বিপত্তিটা বাধে তার, ‘সকালে জিমে হয়তো বাড়তি চাপ নিয়ে ফেলেছিলাম। এরপর থেকে বুকে ব্যথা করছিল। সবাইকে বলতে চাই আমি ভালো আছি। দ্রুত সুস্থ হয়ে উঠবো, হোটেলেও ফিরে যাবো।