ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটলেটিকোর ইতিহাস বদলাচ্ছেন সিমিওনে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে রক্ষনাত্মক ক্লাবগুলোর মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ অন্যতম। তবে নিজেদের নামের সঙ্গে সেঁটে যাওয়া এমন তকমা এখন মানতে রাজি নন বর্তমান কোচ ডিয়েগো সিয়েওনে। তিনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যাটলেটিকোর ইতিহাস বদলে দিচ্ছেন তিনি।
মাদ্রিদের অন্যতম সেরা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে সিমিওনে দায়িত্ব নিয়েছেন ২০১১ সালে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবের সাফল্যের সঙ্গে খেলার ধরনও একটু একটু করে বদলে দিচ্ছেন বলে জানান সিমিওনে।
‘মনে হচ্ছে এই অর্জন কেউ দেখতে পায় না। আমরা লা লিগায় শুধু চ্যাম্পিয়ন হয়েছি এমনটা নয়; আমরা ক্লাবের ইতিহাসও বদলে দিচ্ছি। এখানে গত সাড়ে সাত বছরে আমরা সাতটি শিরোপা জিতেছি এবং তিনটি ফাইনালে হেরেছি। এর মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ ও অপরটি বার্সেলোনার বিপক্ষে সুপার কোপা ডি ইস্পানাতে। লিভারপুল, ইন্টারমিলান ও জুভেন্টাসের মতো ক্লাবগুলোর মতো নিজেদের পরিবর্তন শুরু করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।’
নিজেদের খেলার ধরন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সিমিওনে বলেন, ‘কোপা দেল’রের ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা রিয়াল মাদ্রিদকে হারিয়েছি। কোকে, গাবি ও থিয়াগো মেন্ডিসকে মিডফিল্ডে রেখে আমাদের আক্রমণে ডিয়েগো কস্তা, ফ্যালকাও ও আরদা ছিলেন। রাইট ব্যাকে তোরেস এবং ফিলিপ লুইস লেফট উইঙ্গে খেললে আপনি কি এই দলটাকে রক্ষনাত্মক বলতে পারেন। ক্লাবের অর্থনৈতিক সমৃদ্ধ নজরে রেখে আমরা এখন সৃজনশীল তরুণ খেলোয়াড়দের দলে ভেড়াতে আগ্রহী।’