ঢাকাTuesday , 25 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমান্স করবেন নিথিন-কীর্তি

Link Copied!

বিনোদন ডেস্ক : ভেঙ্কি আলুরি পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মি. মজনু’। মুক্তির পর সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এবার ‘রঙ দে’ শিরোনামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক।
ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন নিথিন রেড্ডি ও কীর্তি সুরেশ। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করবেন তারা। এতে তাদেরকে রোমান্স করতে দেখা যাবে।
ড্রামা ঘরানার ‘রঙ দে’ সিনেমার চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করবেন পিসি স্রীরাম। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
২০০২ সালে তেলেগু ভাষার ‘জয়ম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন নিথিন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্রীনিবাস কল্যানাম’। তেলেগু ভাষার এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রাশি খান্না। বর্তমানে তার হাতে রয়েছে ‘বিসমা’ সিনেমার কাজ। এটি পরিচালনা করবেন ভেংকি কুড়ুমুলা। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কীর্তি সুরেশ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকার’। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে আয় করে ২৬০ কোটি রুপি। বর্তমানে মালায়ালাম ও তেলেগু ভাষার একটি করে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।