বিনোদন প্রতিবেদক : সাফটা চুক্তির মাধ্যমে বিদেশি সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এই তালিকায় ভারতীয় সিনেমা এগিয়ে। এবার ভরতের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কিডন্যাপ’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। বিনিময় চুক্তির ভিত্তিতে কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘প্রেম চোর’। আগামী ২৮ জুন সিনেমা দুটি মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।
ওপার বাংলার সুপারস্টার দেব অভিনীত ‘কিডন্যাপ’-এ দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিনী। পরিচালনা করেছেন রাজা চন্দ। গত ৫ জুন সিনেমাটি কলকাতায় মুক্তি পায়। সিনেমাটি আমদানি করছে শাপলা মিডিয়া। এদিকে ‘প্রেম চোর’ শুটিং শেষ করে মুক্তির অপেক্ষোয় রয়েছে। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় নবাগত শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন পাঞ্জাবি মেয়ে নেহা আমান দ্বীপ। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় শান্ত-নেহা ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রজতাভ দত্ত, সুপ্রিয়সহ অনেকে।

