ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহতিম শাকিবের ‘শিরোনামে তুই’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। তিনি নিয়মিত গান গাইছেন। এবার তার গানের শিরোনাম ‘শিরোনামে তুই’। গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন নাবিদ সালেহীন নিলয়।
‘ধীরে ধীরে অল্পে/টুকটাক লেখা গল্পে/সাবলীল শব্দে হাসিস শিরোনামে তুই/তোর নামে হয় জব্দ/যতো না প্রেম শব্দ/লুকিয়ে খোজা তোরে অনুভবে ছুঁই- এমন কথার গানটি লিখেছেন ওমর ফারুক বিশাল।
‘এভাবেও কি ফিরে আসা যায়’ নাটকে গানটি ব্যবহার করা হয়। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। গল্প, চিত্রনাট্যের পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এই গান প্রসঙ্গে নাবিদ সালেহীন নিলয় বলেন, ‘মাহতিমকে চিন্তা করেই গানটি তৈরি করেছি। এটি কান পেতে শোনার গান। তবে নাটকের গল্পের সঙ্গে যথাযথভাবেই ব্যবহৃত হয়েছে গানটি। আর ব্যক্তিগতভাবে ‘শিরোনামে তুই’ আমার পছন্দের একটি গান। আশা করছি, দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে। ভালো গানের সঙ্গেই আছি, ভালো গানই করতে চাই।’
সম্প্রতি প্রযোজন প্রতিষ্ঠান সাউন্ডেক-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।