ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হারের পর মরগানের হতাশা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ঘরের মাঠে দুর্দান্ত খেলতে থাকা ইংল্যান্ডকে গতকাল রাতে হারিয়েছে শ্রীলঙ্কা। লিডসের হেডিংলিতে লঙ্কানদের মাত্র ২৩২ রানে থামিয়ে দিয়ে জয়ের প্রত্যাশায় ছিল ইংল্যান্ড। কিন্তু সে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে স্বাগতিকরা। এমন হারের পর হতাশা ঝরেছে ইংলিশ অধিনায়ক উইয়ন মরগানের কণ্ঠে।
‘রান চেজের মৌলিক দিকটা দেখেন, সেখানে জুটি খুবই গুরুত্বপূর্ণ। একের পর এক উইকেট হারিয়েও আমরা তাদের বিপক্ষে যথেষ্ট লড়েছি। আমাদের কয়েকটি ব্যক্তিগত ইনিংস ছিল। তবে জয়ের জন্য সেগুলো যথেষ্ট ছিল না। আধুনিক ও ইতিবাচক ক্রিকেটে রান চেজ করে জয়ের জন্য জুটি খুব দরকার। এই ম্যাচের বার্তা হচ্ছে আক্রমণাত্মক না হয়ে মৌলিক খেলাটা দিয়ে আপনাকে ভালো করতে হবে।’
জয়ের জন্য মাত্র ২৩৩ রানের লক্ষ্য পেলেও সেটা তাড়া করতে গিয়ে হেরেছে ইংল্যান্ড। উইকেটে লঙ্কান বোলাররা তাদের অনেক ভুগিয়েছেন বলে ম্যাচ শেষে স্বীকার করেছেন মরগান।
‘আমরা এ ম্যাচে জয়ের জন্য যোগ্য ছিলাম না। তারা আমাদের বিপক্ষে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, যা আমরা অতিক্রম করতে পারিনি। প্রতিটি উইকেটই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি উইকেটই বড় জুটি গড়ে দলকে জেতাতে সাহায্য করে।’
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল অ্যাঞ্জেলো ম্যাথিউসের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরও পুঁজিটা খুব একটা বড় ছিল না শ্রীলঙ্কার। তবে দারুণ বোলিংয়ে সেটাকেই যথেষ্ট প্রমাণ করলেন লাসিথ মালিঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর বেন স্টোকসের ব্যাটিং বীরত্বের পরও রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা। শুক্রবার লো স্কোরিং ম্যাচে ২০ রানে জিতেছে দিমুথ করুনারত্নের দল। লঙ্কানদের ছুড়ে দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় ৪৭ ওভারে ২১২ রানে থামে উইয়ন মরগানের ইংল্যান্ড।