ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল সমীকরণ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার চলতি আসরে এখনো পর্যন্ত জয়হীন আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে খাদের কিনারায় লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে শেষ ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই।
এরই মধ্যে দুই ম্যাচের দুটিতেই জিতে বি গ্রপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। সমান ম্যাচে প্যারাগুয়ের পয়েন্ট ২ আর আর্জেন্টিনা ও কাতারের পয়েন্ট ১। গোল ব্যবধানে পিছিয়ে থেকে চারে আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে উঠতে কাতারের বিপক্ষে ম্যাচের আগে তাই আর্জেন্টিনাকে পড়তে হচ্ছে কিছু সমীকরণ এর সামনে।
যদি কাতারকে হারায় আর্জেন্টিনা
কাতারকে হারালে কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের। জিতেও আর্জেন্টিনা বাদ পড়তে পারে কেবল যদি অন্য গ্রুপগুলোর কয়েকটি ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে যায়।
১। যদি ব্রাজিল-পেরু ম্যাচ ড্র হয়
২। বলিভিয়াকে হারায় ভেনেজুয়েলা
৩। গ্রুপ সি এর তিন দলের পয়েন্ট সমান ছয় হয়।
৪। প্যারাগুয়ে কলম্বিয়াকে হারায়।
অবশ্য, নিতান্তই দুর্ভাগ্য না হলে এমনটা হবে না বলাই যায়।
যদি কাতারের সাথে ড্র করে আর্জেন্টিনা
কাতারের সাথে ড্র করলে তাহলে কলম্বিয়ার বিপক্ষে প্যারাগুয়েকে অবশ্যই দুই গোল বা তার বেশি ব্যবধানে হারতে হবে এবং অপেক্ষা করতে হবে সি গ্রুপের তৃতীয় দলের যেন তিন পয়েন্ট না হয়।
যদি কাতারের বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা
তাহলে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লিওনেল মেসিদের।