ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সায় নিজের ভবিষ্যত জানেন না কৌতিনো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা শিবিরে যোগ দেওয়া সবচেয়ে দামি ট্রান্সফারের তারকা ফিলিপ কৌতিনো। কোপা আমেরিকার শুরুতে তার জোড়া গোলে দুদিন আগে জয় পেয়েছে ব্রাজিল। দুর্দান্ত ফর্মে থাকলেও বার্সেলোনায় নিজের ভবিষ্যত সম্পর্কে অনিশ্চিত তিনি।
লিভারপুল থেকে রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিলেও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে রসায়নটা খুব জমাতে পারছেন না কৌতিনো। মাঝে মাঝে খোলস ছেড়ে বেরিয়ে নিজের প্রতিভার কথা জানান দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে আগামী মৌসুমে কাতালান ক্লাবটিতে থাকতে পারবেন কিনা এ সম্পর্কে জানেন না তিনি।
‘বার্সেলোনায় আমি চালিযে যেতে পারবো কিনা জানি না। ভবিষ্যত সম্পর্কে কেউ কিছু জানে না। এই মুহূর্তে আমি জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা খেলাতেই বেশি মনযোগ দিতে চাই।’
ঘরের ছেলে নেইমারকে আবারো বার্সেলোনায় ফেরানোর চেষ্টা করছে কাতালান ক্লাবটি। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এবার তার প্যারিসের ক্লাবটি ছাড়ার গুঞ্জনে নড়েচড়ে বসেছে বার্সা। ব্রাজিলিয়ান এ তারকাকে দলে নিলে আক্রমণভাগে কৌতিনোকে ছেড়ে দিতে পারে নু ক্যাম্পের ক্লাবটি।