ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসিফের মামলায় প্রতিবেদন দাখিল পেছাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। আগামী ২৩ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গত ৫ জুন দিবাগত রাত দেড়টায় গ্রেপ্তার হন আসিফ আকবর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে। পরদিন এ আসামির পাঁচ দিনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। পাঁচ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে ওই দিনই তিনি মুক্তি পান।
মামলায় আসিফ ছাড়া আরো চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।