ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুফিয়া কামালের জন্মদিনে গুগল ডুডল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে গুগল। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলেই জননী সাহসিকা সুফিয়া কামালের ছবিসহ এ ডুডল দেখা যাচ্ছে।
বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই বিশ্বের জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে কবি সুফিয়া কামালকে।
সুফিয়া কামাল একাধারে সাহিত্যিক, দার্শনিক, সমাজসেবক, শিক্ষক ও সামাজিক আন্দোলনের নেতা। তার কবিতার স্তবকে মিশে আছে প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, স্বদেশের প্রতি মমতা এবং মুক্তিযুদ্ধের প্রেরণা।
১৯১১ সালের ২০ জুন বরিশালের আড়িয়াল খাঁ নদীর পাড়ে শায়স্তাবাদে জন্ম এই মহিয়সী নারীর। তার বাবা সৈয়দ আবদুল বারী ও মা সৈয়দা সাবেরা খাতুন।
সুফিয়া কামালের জীবনের দিকপরিবর্তন সূচিত হয়েছিল মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাতের মাধ্যমে। ১৯১৮ সালে মায়ের সাথে যখন প্রথম কলকাতায় যান তিনি, তখন তার পরিচয় হয় বেগম রোকেয়ার সাথে। বেগম রোকেয়ার দর্শন, নারী জাগরণের মনোভাব এবং সাহিত্যানুরাগ ভীষণভাবে নাড়া দেয় শৈশবের সুফিয়াকে।