ঢাকাTuesday , 18 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোপা আমেরিকায় চিলির জয়, আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় শিরোপার মিশনে কোপা আমেরিকায় প্রত্যাশিত জয় পেয়েছে চিলি। সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে জাপানকে ৪-০ গোলে হারিয়েছে তারা। অনভিজ্ঞ জাপানের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে এরিক পুলগারের গোলে প্রথম এগিয়ে যায় চিলি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন অভিজ্ঞ এদুয়ার্দো বার্গাস।এটি তার চিলির হয়ে টানা চতুর্থ আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল। এরপর ৮২ মিনিটে স্কোরশিটে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভুলে যাওয়ার মত একটি মৌসুম কাটানো এলেক্সিস সানচেস। তার এক মিনিট পর তারই পাস থেকে জাপানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বার্গাস। এই জয়ে উরুগুয়ের সাথে যৌথভাবে সি গ্রুপের শীর্ষে উঠে এল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। বেলো হরিজন্তেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। নেইমার না থাকলেও প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে তিতে’র দল। অধিনায়ক আলভেস ও জানিয়েছেন সে কথাই। বলেছেন, নেইমারকে ছাড়া ব্রাজিল দুর্বল হয়ে যায়নি। ব্রাজিলের ঐতিহাসিক জার্সির সম্মান রাখতে সম্ভাব্য সবকিছুই করবে তার দল।
আরেক ফেবারিট আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে।