ঢাকাMonday , 17 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানী, প্রিয়াঙ্কার পথে আনুশকা?

Link Copied!

বিনোদন ডেস্ক: এর আগে ‘মারদানি’ সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তারপর ‘জয় গঙ্গাজল’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্র রূপায়ন করেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার রানী-প্রিয়াঙ্কার পথেই হাঁটছেন আনুশকা শর্মা। তার পরবর্তী সিনেমায় পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে তাকে। ডেকান ক্রনিকল এ তথ্য জানিয়েছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আনুশকা শর্মা ধারাবাহিকভাবে মানসম্পন্ন চিত্রনাট্য খুঁজছিলেন। মনে হচ্ছে, তা তিনি পেয়ে গেছেন। আর এতে একজন নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। এবারই প্রথম এই চরিত্রে দেখা যাবে তাকে। এই প্রজেক্টটি আনুশকার খুব প্রিয়।’
সিনেমার নাম, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য তথ্য গোপন রাখা হয়েছে। তবে এতে আনুশকাকে নতুন লুকে উপস্থাপন করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।
আনুশকা শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে একজন খর্বাকৃতি ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার চরিত্রের নাম বাউয়া সিং। সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত আফিয়া নামের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। অন্যদিকে ক্যাটরিনাকে দেখা গেছে ফিল্ম সুপারস্টার ববিতা কুমারী চরিত্রে। ‘জব তক হ্যায় জান’ সিনেমার পর এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এই তিন তারকা। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেন গৌরী খান।