ঢাকাMonday , 17 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাজিল ও কামিলের ফল প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব (অনিয়মিত) পরীক্ষা ২০১৬-এর ফল প্রকাশিত হয়েছে।
ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
ফাজিল দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পাসের হার ৮৪.১৯ শতাংশ, তৃতীয় বর্ষ (নিয়মিত) ৯৮.১০ শতাংশ এবং কামিল দ্বিতীয় পর্বের (অনিয়মিত) পাসের হার ৮৯.২০ শতাংশ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৬৫৬ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন তিন হাজার ৭২২ জন। ফাজিল তৃতীয় বর্ষের (নিয়মিত) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৯২১ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪৫ হাজার ২৯৪ জন।
এছাড়া কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব (অনিয়মিত) পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৯৫৪ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮৫১ জন।