ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো কলকাতায় অপু বিশ্বাস!

Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা।
দেশের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায়। এটি মুক্তির আগেই আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু। আজ শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এই অভিনেত্রী। তার সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনিও সিনেমাটিতে অভিনয় করবেন। আগামী ১৭ জুন, ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
এদিকে ‘শটকাট’ সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন রেবেকা, গৌতম সাহা। এছাড়া কলকাতা থেকে আরো অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ।