ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের সেই সিনেমার শুটিং শুরু

Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৩ সালে এ অভিনেতাকে নিয়ে ‘মনের মত মানুষ পাইলাম না’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক জাকির হোসেন রাজু। ওই বছর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরতও অনুষ্ঠিত হয়।
এরপর সিনেমাটি আর শুটিংয়ের মুখ দেখেনি। দীর্ঘ বিরতির পর আজ শনিবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে। বিএফডিসিতে চলছে দৃশ্যধারণের কাজ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আগামী ১৭ জুন, আবারো সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। এবার গল্পে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর আগে রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ।