ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষেন্দুর গল্পে পরমব্রত-কোয়েল

Link Copied!

বিনোদন ডেস্ক: এক. মিলান শহরে থাকা এক দম্পতি এবং তাদের সদ্যোজাত সন্তান। এ দম্পতি বুঝতে পারে শিশুটির মধ্যে সুপারপাওয়ার রয়েছে। দুই. এক বিজ্ঞানী ওই দম্পতি ও শিশুটির সন্ধানে মিলানে আসে। তিন. কলকাতার এক ছাপোষা মধ্যবিত্তের হাতে একটি রোবট আসে। এই তিনটি সূত্র মিলে নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগোতে থাকে।
আর এই গল্প নিয়ে টলিউডে নির্মিত হচ্ছে সিনেমা—‘বনি’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে এটি পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এতে অভিনয়ও করছেন তিনি। তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
গল্প প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘সিনেমায় গল্পটিকে সমসাময়িক করে তুলতে কিছুটা পরিবর্তন করা হচ্ছে। কারণ গল্পে অনেক কিছু লেখা হয়, যা বাস্তবে দেখানো অসম্ভব।’
পরম-কোয়েল ছাড়াও এতে অভিনয় করছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিকসহ অনেকে। ভারতের পাশাপাশি বিদেশেও সিনেমাটির শুটিং হবে বলে জানা গেছে।