ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের বিপক্ষে অনিশ্চিত মরগান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে গতকাল দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। ওই ম্যাচে খেলতে নেমে পিঠে চোট পেয়েছেন উইয়ন মরগান। তাই পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড অধিনায়কের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় জেসন রয়কে নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সাউদাম্পটনে আগে বোলিং করে কাল উইন্ডিজকে ২১২ রানে অলআউট করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় ইংলিশরা। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৪১তম ওভারের সময় পিঠে চোট নিয়ে মাঠ ছাড়ের মরগান। এরপর দল ৮ উইকেটে জিতে যাওয়ায় মাঠে নামতে হয়নি তাকে। ম্যাচ শেষে নিজের চোট নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক।
‘এখন কিছুটা ব্যাথা রয়েছে। আগেও আমার পিঠে ব্যাথা ছিল। সাধারনত এটা সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে। অবস্থা সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। ২৪ ঘন্টা পর আমরা বিস্তারিত জানতে পারবো। অন্যদের মতো আমার অবস্থাও পর্যবেক্ষণে রয়েছে। ঝুঁকি যাচাই-বাছাই করে পরের ম্যাচে যেতে হবে। মনে রাখতে হবে আগামী কয়েকদিনে আমাদের দুটি ম্যাচ খেলতে হবে।’
বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ১৮ জুন ওল্ড ট্র্যাফোর্ডে আফগানিস্তানের মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের আয়োজকরা।