ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলোয়াড়দের সাথে পরিবার থাকতে দেয়ায় ইউসুফের ক্ষোভ!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রোববার ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের খেলোয়াড়দেরকে পরিবারের সাথে থাকার অনুমতি দেয়ায় পাকিস্তান বোর্ডের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রাক্তন তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
“ আমি পাকিস্তানের ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ দলের অংশ ছিলাম কিন্তু বোর্ড কখনোই পরিবার সাথে রাখার অনুমতি দেয়নি” পিটিআই কে বলেন ইউসুফ। তিনি আরো বলেন “১৯৯৯ সালে আমাদের দলে এত বড় বড় নাম ছিল আমরা চাইলে বোর্ড পরিবার রাখার অনুমতি দিতে বাধ্য হত। কিন্তু আমরা করিনি কারন বিশ্বকাপ খুবই চাপের টুর্নামেন্ট আর খেলোয়াড়দের মনোযোগ শুধু ক্রিকেটে আর ফাইনালে পৌছানোর উপরই থাকা উচিত। ১৯৯৯ সালে এটাই হয়েছিল।“ তিনি স্মৃতিচারন করে বলেন, ‘’ বোর্ড আমাদেরকে ওয়ানডে সিরিজ কিংবা টুর্নামেন্টেও পরিবারকে সাথে রাখতে অনুমতি দিত না। শুধুমাত্র টেস্ট সিরিজে রাখা যেত যেহেতু এক শহরেই গোটা সপ্তাহ কাটাতে হত”
ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই বোর্ডের এমন সিদ্ধান্তের যুক্তি বুঝতে পারছেন না ইউসুফ। “বড়জোর টুর্নামেন্টের শুরুর দিকে স্ত্রী সন্তানদের পাশে রাখতে দেয়া যেত, এমন গুরুত্বপূর্ন পর্যায়ে এসে কখনোই নয়”।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামবে সরফরাজের দল। এর আগে ছয়বারের দেখায় সবকয়টিতেই হেরেছে পাকিস্তান।
উল্লেখ্য, এবারো প্রথমে পরিবার সাথে রাখার অনুমতি ছিল না সরফরাজদের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর এমন সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড।