ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইল-রাসেলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ওয়ালশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্যারিবীয় তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। তবে নিজেদের দিনে বিশ্বের যে কোনো শক্তিশালী বোলিং লাইনকে লন্ডভন্ড করে দিতে পারেন তারা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে ভালো করতে তাদের দ্রুত থামানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশি বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
টনটনে বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার ওই ম্যাচের আগে ওয়েস্টইন্ডিজের গেইল-রাসেলদের ব্যপারে সতর্ক করে ওয়ালশ বলেন, ‘আমরা এখন তাদের বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় রয়েছি। আমরা কিছু ধারনা ও পরিকল্পনা নিয়ে নামবো। তারা দুজন (গেইল, রাসেল) ভয়ঙ্কর ক্রিকেটার। আমাদেরকে তাদের থামাতে হবে। তাদের দ্রুত ফিরিয়ে ম্যাচটির নিয়ন্ত্রণ নিতে হবে। বেশ কিছু ভালো খেলোয়াড় থাকায় তাদের দলটির দিকেও আমাদের নজর রাখতে হবে। আমি নিশ্চিত ওয়েস্টইন্ডিজের বিপক্ষে আমরা দলীয়ভাবে পারফর্ম করলে ভালো করবো।’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিক সাফল্যে বেশ উজ্জীবিত রয়েছে বাংলাদেশ দল। ওই দলে গেইল কিংবা রাসেল না থাকলেও সাই হোপ ভালো পারফরম্যান্স করেছিলেন। এবারের বিশ্বকাপেও ফর্মে রয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সচরাচর ভালো করে থাকেন তিনি। ব্যাট হাতে তাকে খুব আক্রমণাত্মক দেখা না গেলেও তার ব্যপারেও বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান ওয়ালশের।
‘আমাদের বিপক্ষে হোপ ভালো করেছে। বিশ্বকাপেও দলের হয়ে সে খুব ভালো করছে। সে খুব ভালো ক্রিকেটার। আমাদের নিজের কাজের প্রতি আরো বেশি নজর দিতে হবে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালো লাগবে।’