ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জান্নাতুল নাঈম এভ্রিলের ওয়েব ফিল্ম

Link Copied!

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। বেশ কটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এবার ‘খেলতাসি’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন এই অভিনেত্রী। এটি রচনা করেছেন স্যামুয়েল হক। পরিচালনা করেছেন নোমান রবিন।
গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, ‘বর্তমানে কোটি কোটি ভিউ, লাইক, ডিজলাইকের খেলা চলছে। এই খেলায় ফাঁকিবাজি বেশি। এই ফাঁকিবাজিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে বড় একটি দুষ্টচক্র। এই চক্রের শিকার হচ্ছে সৃজনশীলতা। প্রতিভাবান কণ্ঠশিল্পীরা। এই ওয়েব ফিল্মে সেই গল্পই তুলে আনার চেষ্টা করেছি।’
এভ্রিল ছাড়াও ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা অন্তু করিম, মানস বন্দ্যোপাধ্যায়, আব্দুল্লা রানা, শিল্পী সরকার অপু, নিকুল, সুমন মোস্তফা, শুভাশিস ভৌমিক, কণ্ঠশিল্পী কিশোর পলাশ প্রমুখ। গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মুভি চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

https://youtu.be/Utoow2JVAPI