ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রিয়াতে রোমান্স করবেন প্রভাস-শ্রদ্ধা

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘সাহো’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সিনেমাটির শেষ অংশের শুটিং করতে অস্ট্রিয়াতে যাচ্ছেন ‘সাহো’ টিম। সেখানে প্রভাস-শ্রদ্ধা রোমান্স করবেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
সিনেমাটির ইউনিটের এক সদস্য সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আগামী সপ্তাহে অস্ট্রিয়ার উদ্দেশ্যে ভারত ছাড়বেন প্রভাস ও শ্রদ্ধা। সেখানে রোমান্টিক একটি গানের শুটিংয়ে অংশ নিবেন তারা। সম্প্রতি হায়দরাবাদে সিনেমাটির শুটিং হয়েছে। এখন অস্ট্রিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুটিং ইউনিট।’
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে ‘সাহো’। এটি পরিচালনা করছেন ‘রান রাজা রান’খ্যাত পরিচালক সুজিত। এতে আরো অভিনয় করছেন অর্জুন বিজয়, চাংকি পান্ডে, নীলি নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ প্রমুখ। আগামী ১৫ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।