ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টনটনের পরিকল্পনা গোপন রাখছে বাংলাদেশ

Link Copied!

নিউজ ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের সবথেকে ছোট মাঠ টনটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
‘ওরা শরীরের সমস্ত শক্তি দিয়ে মারলেও ছয় হবে। আমাদের খেলোয়াড়রা টাইমিং করে মারলেও ছয় হবে। ছয়ের থেকে বেশি রান ও তো আর পাবে না! তাই এই মাঠে টাইমিংটা আসল। ’- টনটনের কুপার অ্যাসোসিয়েটস গ্রাউন্ড সম্পর্কে এমন মূল্যায়ন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির।
গেইল, রাসেলদের বিপক্ষে এ মাঠেই বিশ্বকাপের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক আগে আয়ার‌ল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবার জিতে বাংলাদেশ। ফাইনালে হোল্ডারদের নাস্তানাবুদ করে জিতেছিল শিরোপা।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলটি ওই দলের থেকে সম্পূর্ণ আলাদা। দলের সেরা ক্রিকেটাররা ফিরেছেন দলে। গেইল, লুইস, হেটমায়ার, রাসেল ও থমাসরা ঢুকেছেন দলে।
বোলিংয়ের থেকে তাদের ব্যাটিং ইউনিট নিয়ে বেশি ভয়। বোলিংয়ে বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে যে পারফরম্যান্স করেছে তা ইতিবাচক। স্পিন ও পেস বোলাররা প্রত্যেকেই পেয়েছেন উইকেট। ইংল্যান্ড ম্যাচ বাদে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে ভালো করেছেন মাশরাফি, সাকিব, মিরাজরা। টনটনের ছোট্ট মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং কেমন হবে? বিশেষ করে স্পিন যখন প্রধান অস্ত্র তখন বোলিং কেমন হওয়া জরুরী?
স্পিন বোলিং কোচ সুনীল যোশীর কাছে জানতে চাওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকেলে। ভারতীয় এ কোচ জানালেন, টনটনের বোলিং পরিকল্পনা গোপন রাখবে দল। ‘আমার পরিকল্পনা কি এবং স্পিনারদের প্রতি আমাদের কি উপদেশ থাকবে তা গোপন রাখবে দল। ওটাই তো আমাদের রণ কৌশল। ’
মিরাজ বিশ্বকাপে পেয়েছেন ৫ উইকেট। বাকি দুই স্পিনার সাকিব ও মোসাদ্দেক পেয়েছেন ৩টি ও ২টি। তাদের বোলিং নিয়ে যোশী সন্তুষ্ট, ‘স্পিন বোলিং কোচ হিসেবে তাদের সফলতা দেখতে ভালো লাগছে। সাকিব ও মিরাজ খুবই ভালো করছে। মোসাদ্দেক অবদান রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুই পাশে দুই ডানহাতি ব্যাটসম্যান থাকা সত্ত্বেও মিরাজ ও মোসাদ্দেক খুবই ভালো করেছে। সঠিক লাইন ও লেন্থ ধরে রেখেছিল তারা। ’
পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখা জরুরি। যোশীর মতে সামনেই আসছে কঠিন চ্যালেঞ্জ। সেখানে দলের পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করবে স্পিনের ওপর, ‘এখানে প্রতিটি বোলারের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের স্পিনাররা বিস্ময়কর পারফরম্যান্স করছে এবং তারা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকে। স্পিন আমাদের মূল অস্ত্র। আবহাওয়া অনুকূলে না থাকলও তাদেরকে তাদের কাজটা ঠিকমতো করতে হবে। ’
সাকিব নিশ্চিতভাবে স্পিন বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। ৩ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের শিকার ৩ উইকেট। যোশী বিশ্বাস করেন বড় ম্যাচের জন্য সাকিব নিজের সেরা বোলিং জমিয়ে রেখেছেন।