ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিল্ডিংয়ে ঝুঁকি নিতে প্রস্তুত ভারতের খেলোয়াড়রা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকায় এবার তারকা সমৃদ্ধ দল নিয়ে বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। এর আগে দলের খেলোয়াড়দের মনোভাব নিয়ে কথা বলেছেন ভারতের ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রীধর।
ব্যাটিং ও বোলিংয়ে চলতি আসরের শুরু থেকেই নিজেদের সেরাটা জানান দিয়ে আসছে ভারত। তবে ফিল্ডিংয়ে কোচদের প্রত্যশা পূরণ করতে পারছেন না খেলোয়াড়রা। সেই সমস্যা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে ভারতীয় দল। রান বাঁচাতে চোটের ঝুঁকি নিতেও নাকি খেলোয়াড়রা প্রস্তুত জানিয়েছেন বিশেষজ্ঞ কোচ শ্রীধর।
‘সবচেয়ে বড় কথা হচ্ছে ফিল্ডারদের দৃষ্টিভঙ্গি। এটা দলকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার এ ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত। রান বাঁচাতে খেলোয়াড়রা ইনজুরির ঝুঁকি নিতে প্রস্তুত। এটা বেশ ভালো একটি দিক। স্লিপে ক্যাচ নেওয়ার মতো আমাদের দুর্দান্ত ফিল্ডার রয়েছেন। বিরাট কোহলি ও কেদার যাদব প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বেশ ভয় দেখাতে পারেন। তারা ৩০ গজের মধ্যেই থাকার চেষ্টা করেন। এছাড়া আমাদের হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় রয়েছেন যিনি সত্যিই দলের প্রয়োজনে সাহায্য করতে পারেন।’
১৯৮৩ ও সর্বশেষ ২০১১ সালে বিশ্বকাপ জিতেছে ভারত। বিরাট কোহলি ও অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে এবারও শিরোপা জিততে চায় দলটি। চলতি বিশ্বকাপে এখনো অপরাজিত ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। রোববার পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেই ধারা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।