ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভক্তদের সামনে জার্সি নম্বর বিহীন হ্যাজার্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোর চুক্তিটা সম্পন্ন হয়েছিল কিছুদিন আগেই। এবার ইডেন হ্যাজার্ডকে নিজেদের খেলোয়াড় বলে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিয়েছে রিয়াল। অনুষ্ঠানে তার হাতে নম্বর বিহীন সাদা জার্সি তুলে দিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
চেলসিতে এর আগে ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন হ্যাজার্ড। রিয়ালে বর্তমানে এ নম্বরের জার্সিতে খেলেন ব্যালন ডি’অর জয়ী তারকা লুকা মডরিচ। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বরের জার্সিতে খেলছেন মারিয়ানো। রিয়াল মাদ্রিদে বর্তমানে ১৬ নম্বর জার্সিটি উন্মুক্ত রয়েছে। তবে শত মিলিয়ন ইউরোতে কেনা হ্যাজার্ডকে এই নম্বরের জার্সিতে হয়তো খেলাবে না রিয়াল। এ ক্লাবের হয়ে ৭ কিংবা ১১ নম্বর জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুতে এডেন হ্যাজার্ডকে বরণ করতে জমায়েত হয়েছিলেন প্রায় ৫০ হাজার রিয়াল সমর্থক। উপস্থিত দর্শকদের ফুটবল কসরত দেখিয়েছেন বেলজিয়ান এ স্ট্রাইকার। এরপর স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েই বিশ্বের সেরা ফুটবলার হতে চেষ্টা করবেন বলে সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাজার্ড।