ঢাকাThursday , 13 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার কবলে অভিনেতা বরুণ তেজ

Link Copied!

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তেলেগু সিনেমার অভিনেতা বরুণ তেজ। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
জানা গেছে, গতকাল বুধবার রাতে ওয়ানাপার্থি জেলার রায়ানিপেটাতে বরুণ তেজের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি একটি টাটা ইনডিকা গাড়িতে ধাক্কা দেয়।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে বরুণ তেজ লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছি তবে সোভাগ্যবশত সবাই সুস্থ ও ভালো আছেন। কোনো ধরনের ইনজুরি হয়নি। আপনাদের দুশ্চিন্তার জন্য ধন্যবাদ।’
এ প্রসঙ্গে কোথাকোটা থানার পুলিশ টাইম অব ইন্ডিয়াকে বলেন, ‘রায়ানিপেটা মহাসড়কে বরুণের গাড়ি পেছন থেকে টাটা ইনডিকাতে ধাক্কা দেয়। ইনডিকার চালক রায়ানিপেটা গ্রামে যাওয়ার জন্য বামে মোড় নেয়, কিন্তু মার্সিডিজ বেঞ্জের চালক সময় মতো গাড়িটির গতি কমাতে পারেনি। ইনডিকা গাড়ির চারজন অল্প আহত হয়েছেন। আমরা বরুণ তেজের চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৩৭ ধারায় মামলা করেছি। দুর্ঘটনার পর বরুণ ও তার বন্ধু অন্য একটি গাড়িতে করে চলে যান। গাড়ি চালক আমাদের কাস্টোডিতে আছে।’
বরুণ তেজ অভিনীত পরবর্তী সিনেমা বাল্মিকী। তামিল ভাষার জিগারথান্ডা সিনেমার রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করছেন হরিশ শংকর।