ঢাকাThursday , 13 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় বছরের চুক্তিতে রিয়ালে মেন্ডি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইডেন হ্যাজার্ড ও লুকা জোভিচের পর ফারল্যান্ড মেন্ডির রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে ফরাসি ক্লাব লিওঁ থেকে সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবটিতে যোগ দিয়েছেন এ লেফট-ব্যাক।
ক্লাবের ওয়েবসাইটে ২৪ বছর বয়সী এই লেফট-ব্যাকের সঙ্গে চুক্তির কথা জানায় রিয়াল। চুক্তি অনুযায়ী আগামী ছয় বছরের জন্য রিয়ালে থাকবেন মেন্ডি। তার ট্রান্সফার ফির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ৪৭.১ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দিয়েছেন ফরাসি এ তারকা।
পিএসজির যুব দল থেকে উঠে আসা মেন্ডি ২০১৭ সালে লিওঁতে যোগ দেন। গত দুই মৌসুমে ক্লাবটির হয়ে মোট ৭৯টি ম্যাচ খেলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে দলটির শেষ ষোলো পর্যন্ত সবকটি ম্যাচে খেলেন এই ফুটবলার।
ফ্রান্স জাতীয় দলে গত নভেম্বরে অভিষেকের পর তিনটি ম্যাচ খেলেছেন মেন্ডি। মঙ্গলবার ইউরো বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন ২৪ বছর বয়সি এ তারকা।