ঢাকাThursday , 13 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষা উন্নয়ন খাতে ৬১ হজার ১১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি। চলতি ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আছে ৫৩ হজার ৬৪ কোটি টাকা। সেই হিসেবে গত অর্থবছরের তুলনায় এবার শিক্ষা খাতে বাজেট ৮ হাজার ৫৪ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আসন্ন বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা বাবদ ২৪ হাজার ৪১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ২৯ হাজার ৬২৪ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ৭ হাজার ৪৫৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার।