ঢাকাWednesday , 12 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্স, ইতালির জয়ের রাতে জার্মানির গোল উৎসব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২০ এর আগে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে চলছে জার্মানি। বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। গতকাল এস্তোনিয়ার জালে গোল উৎসব করেছে জোয়া কিম লোর শিষ্যরা। একই রাতে আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে এস্তোনিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বাছাই শুরু করা প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নরা গত রাউন্ডে বেলারুশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল।
‘সি’ গ্রুপের ম্যাচে মাইন্সের ওপেল অ্যারেনায় প্রথমার্ধেই এস্তোনিয়ার জালে পাঁচবার বল পাঠায় জার্মানি। দশম মিনিটে ছয় গজ দূরে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে নেন মার্কো রয়েস। সাত মিনিট পর সের্গে জিনাব্রির গোলের পর ২২তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়ান লেয়ন গোরেটস্কা। ২৬তম মিনিটে ইলকাই গিনদোয়ানের সফল স্পট কিকের ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড রয়েস।
৬২তম মিনিটে টোকা দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার জিনাব্রি। দলটির শেষ দুটি গোল করেন টিমো ভেরনার ও লেরয় সানে।
ইউরো বাছাইয়ের অপর ম্যাচে অ্যান্ডোরার মাঠে প্রথমার্ধে তিন গোল করা ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত শনিবার তুরস্কের মাঠে ২-০ গোলে হেরে যায়। অপর ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইতালি।