ঢাকাSunday , 2 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে অনন্ত-বর্ষা ইরানে, শাকিব-বুবলী ঢাকায়

Link Copied!

ছবি: ফেসবুক থেকে নেওয়া।

বিনোদন প্রতিবেদক : ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের শুটিংয়ে ঈদের আগেই ইরানে উড়াল দিচ্ছেন তারকা জুটি অনন্ত জলিল-বর্ষা; মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ নিয়ে ঢাকায় ঈদ কাটবে আরেক আলোচিত জুটি শাকিব-বুবলীর।
চিত্রনায়ক ও প্রযাজক অনন্ত জলিল জানান, ৪ জুন ‘দিন দ্য ডে’র টিম নিয়ে ঢাকা ছাড়বেন তারা। সপ্তাহখানেকের শুটিংয়ের মধ্যে ইউনিটের সদস্যদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন এ জুটি। ইরানের অংশের শুটিং শেষে তুরস্কে পাড়ি দেবেন তারা। দিন ঈদের দিন পনের পর দেশে ফিরবেন।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে আছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল।
এর আগে ইরানেই ছবিটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। পরে বাংলাদেশেও কয়েক দফায় শুটিংয়ে যোগ দেন অনন্ত-বর্ষা।
এবার মুক্তির তালিকায় থাকা ‘পাসওয়ার্ড’ নিয়ে ঢাকায় ঈদ উদযাপন করবেন বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রধান দুই অভিনয়শিল্পী শাকিব খান ও শবনম বুবলী।
গোপালগঞ্জের ছেলে শাকিব জানান, ঈদের দিন প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্রটি উপভোগ করবেন তিনি। ‘পাসওয়ার্ড’র ‍মুক্তিকে ঘিরে এই ঈদটিকে ‘বিশেষ’ বললেন নোয়াখালীর মেয়ে বুবলীও। বরাবরের মতো এবার ঈদেও ঢাকাতেই থাকছেন তিনি। প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখতে মুখিয়ে আছেন বলে জানান এ অভিনেত্রী।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মসে প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মালেক আফসারী। ছবিটি ইতোমধ্যে দেড়’শরও বেশি প্রেক্ষাগৃহের মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানান ছবির সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল।