ঢাকাWednesday , 29 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলফি শিকারিদের কবলে মালাইকা

Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সেলফি শিকারিদের কবলে পড়েছিলেন তিনি।
একটি শপিংমলে গিয়ে সেলফি শিকারিদের কবলে পড়েন তিনি। শপিংমল থেকে মালাইকা যখন বের হচ্ছিলেন তখন কিছু ভক্ত তাকে ঘিরে ভিড় জমান। তারা মালাইকার সঙ্গে সেলফি তোলার অনুরোধ করেন। ভক্তদের আবদার খুশি মনেই পূরণ করেছেন ‘মুন্নি বদনাম’খ্যাত এই আইটেম কন্যা। এরপর শপিংমল থেকে বের হয়ে সোজা গাড়িতে ওঠে সেই স্থান ত্যাগ করেন মালাইকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটা দেখা যায়।
তবে ভক্তদের এমন আচরণ অনেকেই ঠিকভাবে নেননি। ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘ঈশ্বর! এই মানুষগুলোর সমস্যা কী, তারা তাকে হাঁটতে পর্যন্ত দিচ্ছে না। এ জন্যই তারকারা দেশের বাইরে ছুটি কাটাতে যায়।’ অন্য একজন লিখেছেন, ‘এটি খুবই ভয়ংকর। এটি যে কোনো নারীর ক্ষেত্রেই ঘটতে পারে। ব্যক্তিগত জীবনে তিনি যাই হন না কেন, একজন নারীর সঙ্গে এমন আচরণ করার অধিকার কারো নেই।’ অপর একজন মন্তব্য করে লিখেছেন, ‘তারাও মানুষ। তাদেরও নিজস্বতা প্রয়োজন। আমাদের সীমা অতিক্রম করা উচিত নয়। আমার ধারণা, এ কারণেই কিছু তারকা এ ধরনের মানুষের ওপর ক্ষিপ্ত হন।’
ব্যক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা আরোরা প্রেম করছেন বলে অনেকদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শিগগির এ জুটি বিয়ে করবেন বলেও গুঞ্জন চাউর হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।