ঢাকাWednesday , 29 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯১ রানের জয়ে প্রস্তুতি সারলো উইন্ডিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ৯১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিস্টলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৪২১ রান তোলে। জবাবে ৪৭.২ ওভারে ৩৩০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড জয় না পেলেও তাদের হয়ে সেঞ্চুরি করেছেন টম ব্লানডেল। তিনি ৮৯ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০৬ রান করেন। তাকে সঙ্গে নিয়ে দারুণ একটি জুটি গড়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। যিনি ৬৪ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮৫ রান করে আউট হয়েছেন। এ ছাড়া ইশ সোধি ১৬ বলে ৩৯ ও কলিন ডি গ্র্যান্ডহোম ২৩ রান করেন।
বল হাতে উইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন ফাবিয়ান অ্যালেন।
তার আগে ওয়েস্ট ইন্ডিজের ৪২১ রানের ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান শেই হোপ। ওয়ালটন ত্রিদেশীয় সিরিজ থেকে দারুণ ছন্দে থাকা এই টপ অর্ডার ব্যাটসম্যান ৮৬ বল খেলে ৯ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেন। আন্দ্রে রাসেল ২৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৪ রান। এ ছাড়া এভিন লুইস ৫০ ও অধিনায়ক জ্যাসন হোল্ডার ৪৭ রান করেন।
বল হাতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন নিকোলাস হেনরি।
বিশ্বকাপে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে গেইল-রাসেলরা। আর শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।