ঢাকাTuesday , 21 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাকারের দখলে বাবুর ফেসবুক আইডি

Link Copied!

বিনোদন ডেস্ক: হ্যাকারের কবলে পড়েছে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফেসবুক আইডি। ৫-৬ দিন আগে অ্যাকাউন্টি হ্যাকারের দখলে চলে গেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
ফজলুর রহমান বাবু বলেন, ‘গত ১৫ কিংবা ১৬ মে অ্যাকাউন্টি হ্যাক হয়েছে। এ সময়টাতে আমি দেশে ছিলাম না, কানাডা ও দুবাইতে ছিলাম। কানাডা থেকে যখন দুবাই গিয়েছি ওই সময় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। এখন কেউ যদি আমার অ্যাকাউন্ট থেকে অপ্রীতিকর কোনো মেসেজ পেয়ে থাকেন তবে আমি দুঃখিত। কারণ অ্যাকাউন্টটি এখন আমার আয়ত্তে নেই।’
আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘আমি ১৯ মে, রাতে দেশে ফিরেছি। তাই এ ধরণের কোনো পদক্ষেপ এখনো নিতে পারিনি। তবে চেষ্টা করছি আইডিটা ফিরিয়ে আনার। যদি ব্যর্থ হই তবে আইনি ব্যবস্থা নিব।’
সম্প্রতি বেশ কজন অভিনয়শিল্পীর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ তালিকায় রয়েছেন, মাহিয়া মাহি, মেহজাবিন চৌধুরী, পূর্ণিমা, আরিফিন শুভ, সিয়াম, আফরান নিশো, তানজিন তিশাসহ অনেকে।