ঢাকাMonday , 20 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বয়স ৬০ বছর হলেই অবসরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মেয়াদ শেষে আর পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া যাবে না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) ফারহানা আক্তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়। জারি করা জনবল কাঠামো-২০১৮ এর ১১ দশমিক ৬ ধারা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ ৬০ বছর বয়স পর্যন্ত প্রদান করা হবে। এ সময় পূর্ণ হওয়ার পর কোনো প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান অথবা শিক্ষক-কর্মচারীকে কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া যাবে না।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘কয়েকটি প্রতিষ্ঠানে এ বিধান অমান্য করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারের এ নির্দেশনা প্রতিপালন করা না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ পরিচালনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’