ঢাকাThursday , 16 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেইন-রাবাদা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই চোটকে সঙ্গী করে দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলেন তারা। এমন চোটে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে চোটের ভয় কাটিয়ে উঠেছেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০ মে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই খেলতে পারবেন রাবাদা ও স্টেইন। তাই স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ আফ্রিকা শিবিরে। এ মাসের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত হয়ে পড়ে প্রোটিয়ারা। এরই মধ্যে হারিয়েছে বিশ্বকাপ দলে থাকা এক পেসার আনরেখ নর্টিকে। এমন অবস্থায় পেস অ্যাটাকের দুই ভরসার সুস্থ হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার জন্য সুসংবাদ।
দলের দুই তারকা পেসারকে নিয়ে সুখবর দিয়ে কোচ ওটিস গিবসন জানান, ‘কেজি (রাবাদা) ও স্টেইনকে নিয়ে ভয় ছিল। কিন্তু এখন সেসব নেই। তারা দুজনই সুস্থ হয়ে উঠেছে। বিশ্বকাপে তারা খেলবে। আশা করি প্রথম ম্যাচেই খেলবে দুজন।’
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের সবাইকে এতদিন পর একসঙ্গে পেয়েছেন গিবসন। দলের একেকজন এতদিন আইপিএল, কাউন্টি নিয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে পুরো দলকে পেয়ে খুশি প্রোটিয়া কোচ। দলের পরিবেশ সম্পর্কে জানাতে গিয়ে গিবসন বলেন, ‘দুর্দান্ত, এই দলটার একটা বিষয় আমার খুব ভালো লাগে। তা হলো, যখন ওরা একসঙ্গে হয় তখন ভুলে যায় যে এতদিন তারা বিচ্ছিন্ন ছিল।’
দল নিয়ে কোনো চিন্তা নেই গিবসনের। তবে ইংল্যান্ডের কন্ডিশনটাই একটু দুশ্চিন্তায় রাখছে তাকে। ইংল্যান্ডের বোলিং কোচ থাকায় দেশটির কন্ডিশন সম্পর্কে তার জানা আছে। তবুও বিশ্বকাপের সময় পরিবেশ কেমন থাকবে তা নিয়ে সন্দিহান গিবসন, ‘ওরা বলছে যে সামনের দুই মাস ইংল্যান্ডে একটু গরম পড়বে। তার মানে পিচ ব্যাটিং সহায়ক হবে আর অনেক রান হবে। এরই মধ্যে আমরা ইংল্যান্ডে দুটি রান উৎসবের ম্যাচ দেখেছি। এতে বোঝা যায় বিশ্বকাপটাও এমন হবে। তবে পরিবেশ কখন কেমন হয়ে যায় বলা যায় না। আসন্ন টুর্নামেন্টে আবহাওয়াটা বেশ ভূমিকা রাখবে।’নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের অধিনায়ক
স্পোর্টস ডেস্ক : শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক ইয়ান মরগান। তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি তার ম্যাচ ফি এর ৪০ শতাংশ জরিমানাও করা হয়েছে। আর বাকি খেলোয়াড়দের করা হয়েছে ম্যাচ ফি এর ২০ শতাংশ।
শুক্রবার ইংল্যান্ডকে নতুন কোনো অধিনায়ক নেতৃত্বে দিবেন।
মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভার বল করার জন্য যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে ৪৮ ওভার শেষ করতে পেরেছিল ইংল্যান্ড। বাকি দুটি ওভারের কোটা তারা বেশি সময় খরচ করে শেষ করে। সে কারণেই ম্যাচ রেফারি রিচি রিচজার্ডসন নিষেধাজ্ঞা ও জরিমানা করার সুপারিশ করেন।
অবশ্য মরগান এবারই প্রথম স্লো ওভার রেটের কারণে দোষী সাব্যস্ত হননি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে অনুষ্ঠিত ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছিলেন। ১২ মাসের ব্যবধানের মধ্যে আবারো তিনি স্লো ওভার রেটের দুষ্টচক্রে পড়ে যাওয়ায় নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানও গুনেছেন।
পাশাপাশি ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে তিরস্কার ও ভৎসনা করেছে আইসিসি। মঙ্গলবার তিনি ব্যক্তিগত ১২৮ রানের মাথায় আউট হওয়ার পর হতাশায় স্ট্যাম্পে আঘাত করেন। তার নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।