ঢাকাMonday , 13 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরজুর ‘আগুনে পোড়া কান্না’

Link Copied!

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়কদের মধ্যে অন্যতম কায়েস আরজু। তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। চলতি বছরও তার অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি মুক্তি পায়। এছাড়া আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি আরজুকে। কিছুটা বিরতির পর এবার ‘আগুনে পোড়া কান্না’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘‘কিছুদিন আগে ‘আগুনে পোড়া কান্না’ সিনেমায় সাইন করেছি। কয়েকদিনের মধ্যে গাজীপুরে সিনেমাটির শুটিং শুরু করব। সিনেমাটির গল্প দারুণ। এতে আমার চরিত্রের নাম ফয়সাল। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’’
মেহেদী হাসান ঈশানের পরিচালনায় এতে আরজুর বিপরীতে অভিনয় করবেন নবাগত আরোহী। এর কাহিনি লিখেছেন পিজি মোস্তফা। এন আর মাল্টিমিডিয়ার ব্যনারে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, ড্যানিরাজসহ অনেকে।
২০০৭ সালে সদ্য প্রয়াত নির্মাতা হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মধ্য দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন কায়েস আরজু। এরপর ‘বাজাও বিয়ের বাজনা’, ‘হেডমাস্টার’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘মন তোর জন্য পাগল’, ‘সেই তুমি’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয় করেন আরজু।