ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের একসঙ্গে শাহরুখ-ক্যাটরিনা?

Link Copied!

বিনোদন ডেস্ক : জব তক হ্যায় জান, জিরো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। গুঞ্জন ওঠেছে, বলিউডেরসত্তে পে সত্তা সিনেমার রিমেক নির্মাণ করছেন রোহিত শেঠি ও ফারাহ খান। এতে জুটি বাঁধবেন শাহরুখ-ক্যাটরিনা।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেন, ‘ফারাহ খান সবসময়ই শাহরুখের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। তিনি মনে করছেন হ্যাপি নিউ ইয়ার সিনেমার পর ফেরার জন্য এটি সবচেয়ে ভালো উপায়। তিনি অনেকদিন ধরেই শাহরুখের সঙ্গে কাজ করার চিন্তা করছিলেন এবং তার মতে, এই সিনেমাটি সেটির সবচেয়ে ভালো সুযোগ। রোহিতও এই আইডিয়া পছন্দ করেছেন। আর ক্যাটরিনার সঙ্গে কাজ করতে ফারাহ অনেক স্বস্তিবোধ করেন। দুই অভিনয়শিল্পীই চিত্রনাট্য পছন্দ করেছেন ও আগ্রহ দেখিয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো এই চারজন একসঙ্গে কাজ করবেন।’
তবে অন্য একটি সূত্র এ গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছে, নির্মাতারা এখনো কারো সঙ্গে সিনেমাটির বিষয়ে যোগাযোগ করেননি। তারা এখন সিনেমার সংলাপের চূড়ান্ত কাজ করছেন। এটি শেষ হলেই তারা অভিনয়শিল্পী বাছাইয়ের বিষয়টি শুরু করবেন।
১৯৮২ সালে মুক্তি পায় সত্তে পে সত্তা সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। সিনেমাটি পরিচালনা করেন রাজ এন সিপ্পি।