ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমকামী চরিত্রে আয়ুষ্মান

Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সাধারণত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে থাকেন তিনি। এবার সমকামী চরিত্রে দেখা যাবে তাকে।
নির্মিত হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শুভ মঙ্গল সাবধান সিনেমার সিক্যুয়েল শুভ মঙ্গল জ্যায়দা সাবধান। একটি সমকামী প্রেমের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। এতেই সমকামী চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তবে আরেকটি কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নির্ধারণ হয়নি। আগামী আগস্টের মধ্যে তা নির্ধারণ করবেন নির্মাতারা। এরপর শুরু হবে সিনেমার শুটিং। ২০২০ সালে সিনেমাটি মুক্তি দেয়া হবে। এতে প্রথম সিনেমার চেয়ে আরো বেশি হাস্যরস ও কৌতুক থাকবে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করছেন আনন্দ এল রাই। এ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরে ভবিষ্যতে আরো সিনেমা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুভ মঙ্গল সাবধান সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আয়ুষ্মান ও ভূমি পেডনেকার। পুরুষের যৌন সমস্যা নিয়ে নির্মিত হয়েছে এটি। দর্শক-সমালোচকের কাছে বেশ প্রশংসা পেয়েছে সিনেমাটি। এছাড়া বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করেছে।
আয়ুষ্মান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাধাই হো। বর্তমানে বালা সিনেমার শুটিং করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার ড্রিম গার্ল ও আর্টিকেল ১৫।