ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আহারে’ সিনেমার সিক্যুয়েলে শুভ-ঋতুপর্ণা

Link Copied!

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। টলিউডের ‘আহারে’ সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। গত আড়াই মাস ধরে ভারতের বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
রঞ্জন ঘোষ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ব্যবসায়িকভাবে সফল হওয়ায় এটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। ‘আহারে টু’ সিনেমাতেও আরিফিন শুভ, ঋতুপর্ণা ও পরান ব্যানার্জি অভিনয় করবেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
রঞ্জন ঘোষ বলেন, ‘প্রথম সিনেমাটি একটা ম্যাজিক দিয়ে শেষ হয়েছিল। যে ম্যাজিক রাজা এবং বসুন্ধরার (আহারে সিনেমায় আরিভিন শুভ ও ঋতুপর্ণার চরিত্রের নাম) চরিত্রকে মিলিয়ে দেয়। দ্বিতীয় সিনেমা শুরু হবে সেই জায়গা থেকে। এখন ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) নিয়ে যে আবহ তৈরি হয়েছে, তাতে রাজার চরিত্রটি আদৌ কলকাতায় থাকতে পারবে কি না বা হিন্দু পরিবারে একজন মুসলিম তরুণের থাকা নিয়ে পাড়ার লোকেদের চিন্তাভাবনার বিষয়টি গল্পে তুলে ধরার চেষ্টা করব।’
খুব শিগগির বাংলাদেশে ‘আহারে’ সিনেমাটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন পরিচালক রঞ্জন ঘোষ।