ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডন-থ্রির চিত্রনাট্য তৈরি হয়নি

Link Copied!

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় বলিউড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ডন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন—এর তৃতীয় কিস্তি নির্মাণ করছেন নির্মাতা ফারহান আখতার। আর এতে অভিনয় করবেন শাহরুখ খান। কিন্তু এখনো ডন-থ্রি সিনেমার চিত্রনাট্য তৈরি হয়নি বলে জানিয়েছেন ফারহান।
সম্প্রতি একটি চ্যাট শোতে হাজির হয়েছিলেন এ পরিচালক। এ সময় তাকে ডন-থ্রি নিয়ে প্রশ্ন করা হলে ফারহান বলেন, ‘আমরা প্রায় ১০ বছর ধরে ডন-থ্রি নিয়ে আলোচনা করছি। ১০ বছরে কিছুই হয়নি। ডন-থ্রি তৈরি না করায় আমাকে নিয়ে নেতিবাচক পোস্টও হয়েছে। এটি এমন একটি বিষয় যা স্বয়ংক্রিয়ভাবে আলোচনা হতে থাকে। প্রতিনিয়ত আলোচনায় আসে ও চলতে থাকে।’
তিনি বলেন, ‘আমি শাহরুখ খানের সঙ্গে দেখা করতে গেলেও চিন্তায় থাকি, কারণ যখনই আমি তার সঙ্গে দেখা করব, সবাই এটি নিয়ে আলোচনা শুরু করবে। ডন-থ্রি’র চিত্রনাট্য তৈরি হয়নি। অনেক আইডিয়া আছে কিন্তু চিত্রনাট্য নেই।’
ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ডন-টু। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।