ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসদাচরণের দায়ে নেপালি শিক্ষার্থী বিতাড়িত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভাঙচুর ও প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের দায়ে এক নেপালি শিক্ষার্থীকে বিতাড়িত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল প্রশাসন।
বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীর নামে প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
বিতাড়িত ওই নেপালি শিক্ষার্থীর নাম ডা. সন্দিপ পান্ডে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষার্থী। তিনি অতিথি হিসেবে গত তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে প্রশাসনের করা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।
সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, নেপালি ছাত্র ডা. মায়াক আচারিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তার বন্ধু ডা. সন্দিপ পান্ডে ২০১৬ সালের ২৭ জুলাই থেকে পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের ১৩০ নম্বর কক্ষে অতিথি শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন। সন্দিপ মাদকাসক্ত। কয়েক দিন আগে হলের টিভি কক্ষে ফুটবল খেলা দেখার সময় তিনি তিনটি চেয়ার ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। এই ঘটনার পরদিন হল প্রাধ্যক্ষ ওই শিক্ষার্থীকে ডাকলে তিনি প্রাধ্যক্ষের সঙ্গেও অসদাচরণ করেন। এ ছাড়া তিনি হলের কর্মকর্তা ও কর্মচারীদের দিকে ছুরি নিয়ে তেড়ে যান। সন্দিপের এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি।
স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘নেপালি শিক্ষার্থী সন্দিপকে মাদকাসক্ত মনে হয়েছে। সে হলে ভাঙচুর করেছে। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’